চীন থেকে আসা সুতা ভর্তি কনটেইনারে পাওয়া গেছে বালু ও মাটির বস্তা

ইসলাম টাইমস ডেস্ক :  চীন থেকে আমদানি করা ২৫ টন সুতা ভর্তি একটি কনটেইনার খুলে তাতে বালু ও মাটির বস্তা পাওয়া গেছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারটি জব্দ করা হয়। পরে সেটি খুলে তাতে বালু ও মাটির বস্তা পাওয়া যায়। কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফখরুল আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটক করা হয়েছে। এর সঙ্গে মানি লন্ডারিংয়ের সর্ম্পক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমদানিকারকের অতীত রেকর্ড, রফতানিকারক ভুল অথবা প্রতারণার করেছেন কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’

গত ৩০ সেপ্টেম্বর বিকালে চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে।

চালানটির বিল অব এন্ট্রি ১৫২৩৭৪২। এতে উল্লেখ করা হয়, গাজীপুরের এনজেড এক্সেসরিজ লিমিটেড চালানটি আমদানি করে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কালকিনি কমার্শিয়াল এজেন্সি। চালানটি আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডে ৩২ হাজার ১০ ডলারের এলসি খোলে। এই এলসির বিপরীতে চালানটি আনা হয়।

পূর্ববর্তি সংবাদপ্রশাসনকে হারপিক দিয়ে ধুয়ে-মুছে সাফ করতে হবে : আবুল হায়াত
পরবর্তি সংবাদখুলনায় ভারত বিরোধী পোস্ট দেয়ায় দল থেকে বহিষ্কার আ.লীগ নেতা