২০ দিন কার্যালয়ে যান না যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক

ইসলাম টাইমস ডেস্ক: সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর উত্তরায় সংগঠনের একটি ওয়ার্ড কমিটির সম্মেলনে দেখা গিয়েছিল আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। এরপর থেকে ২০ দিন ধরে তাঁর দেখা পাচ্ছেন না নেতা-কর্মীরা।

গত বুধবার যুবলীগের সম্মেলনের তারিখ (২৩ নভেম্বর) চূড়ান্ত হওয়ার পর নেতা-কর্মীদের অনেকে ধারণা করেছিলেন, তিনি সংগঠনের কার্যালয়ে আসবেন। তবে গতকাল বৃহস্পতিবার দিনভর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অসংখ্য নেতা-কর্মী অপেক্ষা করেও তাঁর দেখা পাননি। ফোনেও তাঁকে পাচ্ছেন না তাঁরা।

নভেম্বরে যুবলীগের সম্মেলন হবে—এক সপ্তাহ আগে এই খবর প্রচার হওয়ার পর থেকেই যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন নেতা-কর্মীরা ভিড় করছেন। নাম না প্রকাশের শর্তে যুবলীগের তিনজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেন, ব্যাংক হিসাব তলব ও অনুমতি ছাড়া বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আসার পর ওমর ফারুক চৌধুরী প্রকাশ্যে আসছেন না।

পূর্ববর্তি সংবাদহেমায়েত ভাইয়ের সঙ্গে আর দেখা হলো না!
পরবর্তি সংবাদআবরার হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনার অংশ: জাফরুল্লাহ