ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। আরও তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ অক্টোবর) রাত সাড়ে এগারটায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সাইফুল(২৪) ও জাহাঙ্গীর (২৫)। নিহত আরেকজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয়েছে আরও তিনজন।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক গণমাধ্যমকে জানান, নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
















