মুফতি রিজওয়ান রফিকীকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

ইসলাম টাইমস: গাজীপুর বোর্ডবাজার এলাকায় নিজের মাদরাসার সামনে থেকে জনপ্রিয় ওয়ায়েজ মুফতি রিজওয়ান রফিকীকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, আজ (শুক্রবার) রাত ৯ টার দিকে ডিবি পরিচয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও ‍পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মুফতি রিজওয়ান রফিকী বেশ কিছু ‍দিন যাবত বিতর্কিত সংগঠন ‘হিজবুত তাওহীদ’-এর বিভিন্ন বক্তব্য ও ‍কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। মুফতি রিজওয়ানের সমর্থকরা সন্দেহ করছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পেছনে ওই বিতর্কিত সংগঠনের ভূমিকা থাকতে পারে।

এদিকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক তার ফেসবুক পোস্টে মুফতি রিজওয়ান রফিকীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে মাওলানা মামুনুল হক বলেন,‘সাদা পোষাকের ডিবি পুলিশ মুফতী রিজওয়ান রফিকীর মত একজন সুপরিচিত আলেমকে কোনো ধরণের পূর্ব ঘোষনা কিংবা আটকাদেশ ছাড়া তুলে নিয়ে গেছে, এটা একটা অশনি সংকেত। বিতর্কিত হেজবুততাওহীদ বিষয়ে মাওলানা সরব ভূমিকা পালন করে । অনেকের আশংকা, ইসলাম বিদ্বেষী মহলের প্ররোচনায় ঈমানী দায়িত্বে তৎপর একজন আলেমে দ্বীনের উপর এমন খড়গ নেমে এসেছে। যদি এই আশংকা সঠিক হয়ে থাকে তবে তা ভয়াবহ বিপদের পূর্বাভাস । একের পর এক হক্কানী ওলামায়ে কেরামের উপর সাদাপোষাকী এই ধরণের অভিযান আলেম সমাজের মধ্যে তীব্র ক্ষেভের সঞ্চার করবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মহল থেকে এবিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা দরকার ।’

পূর্ববর্তি সংবাদভিসির সাথে সমঝোতা হয়নি, আবারো আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা
পরবর্তি সংবাদহাটহাজারীতে ডোবায় পাওয়া গেল যুবকের মৃতদেহ