হাফেজ এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকাল, বাদ আছর জানাজা

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছরের পর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ইমামতিতে জাতীয় সংসদ ভবনের পূর্ব-দক্ষিণ কর্ণারে টিএণ্ডটি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক হেমায়েত দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি ভারত সফর করেন। ভারতের মুম্বাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আদভানীর অধীনে ক্যান্সারের চিকিৎসা নেন তিনি। তাকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছিল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক হেমায়েত উদ্দিন।

পূর্ববর্তি সংবাদ‘নির্বাচনের আগে সব অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়াব’
পরবর্তি সংবাদবুয়েটে প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যা হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী