নিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় নিহত ৪, আহত ৯

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে নিউইয়র্কের ব্রোকলিন সিটিতে একটি সামাজিক ক্লাবে এই হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনো জানা যায়নি।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

তবে এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রুকলিনের একটি স্যোসাল ক্ল্যাবে গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদজাপানে আঘাত হানছে প্রলয়ঙ্করী ‘টাইফুন হাগিবিস’
পরবর্তি সংবাদমক্কা-মদীনায় নতুন ইমাম ও খতীব নিয়োগ