ধর্মের নামে মেয়েদের ঘরে আটকে রাখার যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ধর্মের নাম নিয়ে মেয়েদের ঘরে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নবী করিম (সা.) যখন ইসলাম ধর্ম প্রচার করতে আসলেন তখন কোনো পুরুষ তো সাহস করে এগিয়ে আসেননি এই ধর্ম প্রচার করতে। এসেছিলেন মেয়েরা। অর্থাৎ বিবি খাদিজাই প্রথম আসলেন এবং তিনি তার সমস্ত ধন-দৌলত দিয়ে সাহায্য করলেন এই ধর্মটা প্রচারের জন্য। সে কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে।

শনিবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

নারী-পুরুষের সমতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটা সমাজে যদি নারী-পুরুষ সমানভাবে কাজ করতে না পারে, সুযোগ না পায় তাহলে একটা সমাজ দাঁড়াতে পারে না। আমরা দুই পা দিয়ে হাঁটি, এক পা খোঁড়া হলে আমাদের খুঁড়িয়ে খুঁড়িয়েই চলতে হবে। আর দুই পা ঠিক থাকলে আমরা সুস্থভাবে হাঁটতে পারি।

শেখ হাসিনা বলেন, আমাদের কিন্তু শুধু শ্রমিক লীগই ছিল, মহিলা শ্রমিক লীগ ছিল না। আমাদের নিজেদের কিন্তু এ রকম সংগঠন ছিল না। কিন্তু তৈরি করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হতে হয়। সব থেকে বাধা আমাদের শ্রমিক লীগের পক্ষ থেকেও যেমন আসে আবার আওয়ামী লীগের নেতারাও জেলায় জেলায় বাধা দিত।

পূর্ববর্তি সংবাদহুইপ সামশুল হক ও তার ছেলের বিরুদ্ধে স্ট্যাটাস, যুবলীগ নেতা গ্রেফতার
পরবর্তি সংবাদবুয়েটের ভর্তি পরীক্ষার জন্য রবি-সোমবারে আন্দোলন শিথিল হচ্ছে