কুমিল্লায় পিকআপে বাসের ধাক্কা, ১ আলেমসহ নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণে ইউটার্ন নিতে গিয়ে পিকআপে বাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন- হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও জাকির হোসেন। এসময় আহত হয়েছেন একজন।

নিহত হাফেজ মাওলানা ফয়জুল্লাহ কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরির মালিক এবং পিকআপচালক জাকির হোসেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার বাসিন্দা।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি পিকআপকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদপাঁচ দফা তাৎক্ষণিক বাস্তবায়ন না হলে বুয়েটে ভর্তি পরীক্ষা বন্ধ, আন্দোলন চলবে
পরবর্তি সংবাদআবারও ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন কিশোরগঞ্জ