মক্কা-মদীনায় নতুন ইমাম ও খতীব নিয়োগ

সাকিব জাফরী ।। মক্কা মুকাররমা থেকে

মসজিদে হারামে ও মসজিদে নববীতে নতুন করে ছয়জন ইমাম খতিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ হারাম কতৃপক্ষের সরবারাহকৃত বিশেষ সংবাদে এ তথ্য জানা গেছে। উভয় হারামে নতুন করে ছয়জন ইমামের পদবিন্যাস সংক্রান্ত আদেশে সৌদি বাদশাহ অনুমোদন দিয়েছেন। তিনজন মক্কায় ও তিনজন মদিনায়।

তারা হলেন, শায়েখ আবদুল্লাহ জুহানি, শায়েখ বানদার বালিলাহ, শায়েখ আহমাদ তালেব হুমাইদ, শায়েখ ইয়াসির দাউসারি,  শায়েখ খালেদ আল মুহান্না, ও শায়েখ অহমাদ আলি আল হুজাইফি (তিনি মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়েখ আলি আল হুজাইফির সন্তান)।

মক্কার তিনজন হলেন শায়েখ আবদুল্লাহ জুহানি শায়েখ বানদার বালিলাহ ও শায়েখ ইয়াসির দাউসারি। প্রথম দুজন দীর্ঘদিন ধরে পাঁচ ওয়াক্তের পাশাপাশি তারাবিহর ইমামতি করলেও এখন থেকে জুমার মিম্বরেও তাঁদেরকে দেখা যাবে। শায়েখ ইয়াসির বিগত তিন বছর যাবত শুধু তারাবিহ পড়ালেও এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতিতেও তাঁকে দেখা যাবে।

মদিনার তিনজন হলেন শায়েখ আহমাদ তালেব হুমাইদ শায়েখ খালেদ আল মুহান্না ও শায়েখ আহমাদ বিন আলি আল হুজাইফি। তাঁদের মাঝে প্রথমজন পাঁচ ওয়াক্তের পাশাপাশি জুমার খুতবাও দিবেন। আর বাকি দুইজন এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্তের ইমামতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, যে শায়েখ খালেদ ও শায়েখ আহমাদ হুজাইফি বিগত তিন বছর ধরে মসজিদে নববীতে তারাবিহর নামাজ পড়িয়ে আসছেন।

পূর্ববর্তি সংবাদনিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় নিহত ৪, আহত ৯
পরবর্তি সংবাদধর্ষণ চেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব গ্রেফতার