ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ৬

ইসলাম টাইমস ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

শনিবার উপজেলার বি-ব্লক রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক হোসেন শরীফ মনির ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম -সম্পাদক গোলাম গাউস এর মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে পূর্ব শক্রতার জেরে মনির গ্রুপের ছাত্রলীগনেতা নাহিয়ানকে মারধর করে গাউস গ্রুপের সদস্যরা।

এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবকলীগনেতা হোসেন শরীফ মনির থানা পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে বি -ব্লক রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম গাউস ও তার সহযোগিদের ধরতে যায়। এক সময় পুলিশের কাছ থেকে মনির ও তার সহযোগিরা দূরে সরে গেলে এ সুযোগে গাউস গ্রুপের ছেলেরা স্বেচ্ছাসেবকলীগনেতা মনির ও আমিনুরের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে।

এ সময় গাউস গ্রুপের নাহিদকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে নাহিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বেচ্ছাসেবকলীগনেতা মনির ও আমিনুর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পূর্ববর্তি সংবাদরাজীবের পরিবারকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণ দিতে বললেন আদালত
পরবর্তি সংবাদইলিশ ধরায় পুড়িয়ে ফেলা হয় দেড় লাখ মিটার জাল