মুফতি রিজওয়ান রফিকী ছাড়া পেয়েছেন

ইসলাম টাইমস ডেস্ক: জনপ্রিয় ওয়ায়েজ মুফতি রিজওয়ান রফিকী ছাড়া পেয়েছেন। আজ দুপুরের ‍দিকে তিনি ছাড়া পেয়েছেন বলে জানা যায়।

এর আগে গাজীপুর বোর্ডবাজার এলাকায় নিজের মাদরাসার সামনে থেকে গত শুক্রবার রাত ৯ টার দিকে ডিবি পরিচয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, মুফতি রিজওয়ান রফিকী বেশ কিছু ‍দিন যাবত বিতর্কিত সংগঠন ‘হিজবুত তাওহীদ’-এর বিভিন্ন বক্তব্য ও ‍কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। মুফতি রিজওয়ানের সমর্থকরা সন্দেহ করছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পেছনে ওই বিতর্কিত সংগঠনের ভূমিকা থাকতে পারে।

পূর্ববর্তি সংবাদআবারও বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করল বিএসএফ
পরবর্তি সংবাদবিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধে রিট