ইসলাম টাইমস ডেস্ক: জনপ্রিয় ওয়ায়েজ মুফতি রিজওয়ান রফিকী ছাড়া পেয়েছেন। আজ দুপুরের দিকে তিনি ছাড়া পেয়েছেন বলে জানা যায়।
এর আগে গাজীপুর বোর্ডবাজার এলাকায় নিজের মাদরাসার সামনে থেকে গত শুক্রবার রাত ৯ টার দিকে ডিবি পরিচয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, মুফতি রিজওয়ান রফিকী বেশ কিছু দিন যাবত বিতর্কিত সংগঠন ‘হিজবুত তাওহীদ’-এর বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। মুফতি রিজওয়ানের সমর্থকরা সন্দেহ করছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পেছনে ওই বিতর্কিত সংগঠনের ভূমিকা থাকতে পারে।
















