বাংলাদেশ থেকে শত শত ট্রলার ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয়রা

ইসলাম টাইমস ডেস্ক: প্রজনন মৌসুমে আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার এই সময়টাতে ইলিশ শিকারী দেশের জেলেরা বেকার সময় কাটালেও বসে নেই ভারতীয় জেলেরা।

দেশের জেলেদের অভিযোগ, প্রতিদিনই শত শত ভারতীয় ট্রলার বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে।

একই অভিযোগ ট্রলার মালিক সমিতিরও। মৎস্য বিভাগের দাবি, প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে সতর্ক তারা।

তবে, সমুদ্রসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার থেকে বিরত বরগুনার ৪৫ হাজার জেলেদের মধ্যে ৩৫ হাজার জেলেকে সহায়তা দেবে মৎস্য বিভাগ।

পূর্ববর্তি সংবাদসৌদিতে বিদেশী পর্যটন: দেশটির পবিত্রটা কতটুকু বজায় থাকবে
পরবর্তি সংবাদচালক ছাড়াই পাবনা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে রাজশাহীতে !