ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার হত্যা মামলার আসামি নাজমুস সামসকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আজ মঙ্গলবার সকালে বিরামপুরের কাটলা সীমান্ত সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিরামপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশের একটি দল। নাজমুস সাকিব জয়পুরহাটের বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ভোরে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর থানায় আসে। এরপর বিরামপুর থানা পুলিশের সহায়তায় কাটলা সীমান্তে যায়। সেখানে নাজমুস সামস এর নিকট আত্মীয় রফিকুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
নাজমুস সামসকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ দ্রুত ঢাকায় নিয়ে যায়। রফিকুল ইসলাম কাটলায় সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।
















