আন্দোলন স্থগিত, তবে দাবি বাস্তবায়নের আগে ক্লাসে ফিরবে না বুয়েট শিক্ষার্থীরা

ইসলাম টাইমস ডেস্ক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারসহ শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবির অধিকাংশ পূরণ হওয়ায় আগামীকাল বুধবার থেকে মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একথা জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বুয়েট শিক্ষার্থীরা জানান, আমাদের ১০ দফা দাবির মধ্যে ইতিমধ্যেই ছয়-সাতটি কার্যকর করা হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন বলে পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা মাঠপর্যায়ের আন্দোলনের আপাতত ইতি টানলাম। কিন্তু আমরা আমাদের দাবিগুলো পূর্ণ কার্যকর হওয়ার আগ পর্যন্ত পর্যবেক্ষণ করব।

এ সময় আবরার ফাহাদ হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের প্রশংসা করেন বুয়েট শিক্ষার্থীরা।

এর আগে আবরার হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে বৈঠক করেন বুয়েট শিক্ষার্থীরা। বৈঠক শেষে বিকাল ৫টার পর সাংবাদিকদের ব্রিফিং করেন তারা।

পূর্ববর্তি সংবাদআলেম এবং ইংরেজি শিক্ষিত দ্বীনদার: সংঘাত-ভালোবাসার গল্প
পরবর্তি সংবাদআবরার হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকদের ‘অহেতুক’ মন্তব্যে শিষ্টাচার লঙ্ঘন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী