মেক্সিকোতে অস্ত্রধারীদের গুলিতে ১৪ পুলিশ সদস্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মেক্সিকোতে অস্ত্রধারীদের গুলিতে ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন পুলিশ সদস্য। সোমবার এ ঘটনা ঘটেছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোকানে। এই অঞ্চলটিতে কয়েক মাস ধরে সংগঠিত সহিংসতা ও অপরাধ বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা এপি বলছে, সোমবার বিচার বিভাগীয় একটি নির্দেশ তামিল করতে আগুইলিলা মিউনিসিপ্যালিটির এল আগুয়েজে শহরে একটি বাড়িতে যায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

এ সময় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি তাদের ওপর অতর্কিতে গুলি করে। এর পরেই ওই এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা রক্ষাকারীরা। খুনিদের ধরতে তারা বিভিন্ন স্থানে বসিয়েছে চেকপোস্ট।

পূর্ববর্তি সংবাদসুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু প্রধানসহ নিহত ৪
পরবর্তি সংবাদঅস্ত্র-মাদক মামলায় সম্রাট ১০ দিনের রিমান্ডে