ইসলাম টাইমস ডেস্ক : বিগত ১১ অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দুই সপ্তাহ কাকরাইল মারকায মসজিদের পরিবর্তে যাত্রাবাড়ী মদীনা জামে মসজিদে ওলামায়ে কেরামের কার্যক্রম চলবে। এ সময়ে তাবলীগী সাথী ভাইদেরকে কাকরাইলের পরিবর্তে মদীনা মসজিদে আসার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন তাবলীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১১ অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার , ২০১৯ পর্যন্ত দুই সপ্তাহ কাকরাইল মারকায মসজিদ সাদপন্থি (এতায়েতীদের) অধীনে থাকবে। তাই নতুন জামায়াতের হেদায়েতী কথা এবং দেশ বিদেশে চলমান চিল্লা, তিন চিল্লার জামায়াতের সময় শেষ হয়ে গেলে ওয়াপছী কথা শোনার জন্য কাকরাইলের পরিবর্তে যাত্রাবাড়ী মদিনা মসজিদে আসার অনুরোধ করা হয়েছে।
যাত্রাবাড়ীর (ঢাকা) শবগুজারির মসজিদ এর অবস্থান — “বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা নেমে উত্তর-পশ্চিম দিকে ১/২ মিনিট হাটলেই কলাপট্টি রোডে (উত্তর যাত্রাবাড়ী) “মদিনা জামে মসজিদ”/ “যাত্রাবাড়ী শবগুজারি মসজিদ” অবস্থিত।
















