২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে ঐক্যফ্রন্ট

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

 

বৈঠক সূত্র জানায়, দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৈঠকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রাজধানীতে নাগরিক সমাবেশ করার বিষয়েও আলোচনা হয়।

 

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলার শেষ পর্বের শুনানি: কোর্টেই জমির একটি ম্যাপ ছিঁড়লেন আইনজীবী
পরবর্তি সংবাদপাহাড়ের শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ ও বিজিবির সংখ্যা বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী