বিআইডব্লিউটিএ-তে এক নারী প্রকৌশলীকে যুবলীগ নেতার মারধর

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতরে (বিআইডব্লিউটিএ) এক প্রকৌশলীর কক্ষে জরিনা খানম নামের আরেক নারী প্রকৌশলীকে মারধর করে রক্তাক্ত করেছে ঠিকাদার এক যুবলীগ নেতা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

আহত ওই নারী যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. নেছার উদ্দীন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালের এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরই বিআইডব্লিউটিএ’র অফিসার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করে।

ওই বৈঠকে এ ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মতিঝিল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র সচিব মো. ওয়াকিল নেওয়াজ যুগান্তরকে বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর রুমে ঠিকাদাররা তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে মারধর করে। এ নিয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, বিকালে নেছার উদ্দীন খানের রুমে তার সঙ্গে যান্ত্রিক ও নৌপ্রকৌশল বিভাগের টেন্ডার কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন জরিনা খানম। একপর্যায়ে দু’জনের মধ্যে মতদ্বৈততা দেখা দেয়। হঠাৎ উত্তেজিত হয়ে উঠেন নেছার উদ্দীন খান। তিনি জরিনা খানমকে রুম থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এরপরও জরিনা খানম তার যুক্তি উপস্থাপন করতে গেলে সেখানে থাকা  ও যুবলীগ নেতা রাকিব জরিনাকে কিল-ঘুষি মারতে মারতে নিচে ফেলে দেন। সে অবস্থায় আবারও কিলঘুষি মেরে কক্ষ থেকে বেরিয়ে যান রাকিব। এ সময় ঢাকা দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মারুফ রেজা সাগর কক্ষে ছিলেন।

পূর্ববর্তি সংবাদরাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত
পরবর্তি সংবাদভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বেচেন্দ্র মোদি’ উপাধি দিলেন কংগ্রেস নেতা রাহুল