শিশুদের উন্নত ও সুন্দর ভবিষ্যতের জন্য আমরা কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে, প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয়, সরকার সেটাই চায়। শিশুদের উন্নত ও সুন্দর ভবিষ্যতের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’ শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিশু নির্যাতন ও হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শিশুদের সঙ্গে অন্যায় অবিচার কখনোই বরদাশত করা হবে না। যারা শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে, তাদের কঠোর থেকে কঠোরতর সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে। তাদের কোনও ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘শেখ রাসেল নির্মম হত্যার শিকার হয়েছিলেন। একটা ছোট অবুঝ শিশু, তার কি দোষ ছিল, সে তো রাজনীতি বুঝতো না, তাকে কেন হত্যা করা হয়েছিল? আর তাকে হত্যার পর ন্যায়বিচার তো দূরের কথা, বিচার রুদ্ধ করা হয়েছিল। রাসেল হত্যার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে শিশু হত্যার মতো ব্যাধি সমাজে ছড়িয়ে পড়তো না।’

বক্তব্যের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে শিশু-কিশোরদের হাতে প্রাপ্ত পুরস্কার তুলে দেন। এরপর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তিনি।

পূর্ববর্তি সংবাদসেই ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হলো
পরবর্তি সংবাদযকৃত-প্রদাহ রোগে আক্রান্ত চাদের প্রায় ১০ লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসা দিবে মিশর