‘নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশে ঢুকেছিলো বিএসএফ’

ইসলাম টাইমস ডেস্ক: পতাকা বৈঠকের জন্য নয়, বাংলাদেশি সীমান্তের ভেতরে মাছ ধরতে এসে আটক হওয়া জেলেকে ছিনিয়ে নিতেই নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেছিলেন বিএসএফ সদস্যরা। তাদের অতর্কিত গুলির জবাবে আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিলেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বিএসএফের সঙ্গে গোলাগুলির ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

এর আগে বাংলাদেশ-ভারত সীমান্তে গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত হওয়ার খবর প্রকাশ করে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম। হিন্দুস্থান টাইমস জানায়, পশ্চিমবঙ্গ সীমান্তে ওই গোলাগুলির ঘটনায় অপর এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বিজয় বাহান সিং। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদ সীমান্তে গোলাগুলিতে নিহত বিএসএফ সদস্য বাহিনীটির কনস্টেবল ছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির গুলিতেই ওই বিএসএফ সদস্য নিহত ও অপরজন আহত হন বলে বিএসএফের কর্মকর্তারা দাবি করেছেন।

দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় বিএসএফ সদস্যরা বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানান বিজিবির ১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

পূর্ববর্তি সংবাদইসলাম টাইমস যেন দেশের গণমানুষের কথা বলবার মাধ্যম হয়ে উঠে
পরবর্তি সংবাদবগুড়ায় কৃষকের ৫০ শতক জমির পাকা ধানে আগুন