অস্ট্রেলিয়ায় আরবি তৃতীয় প্রধান ভাষা : গবেষণা

ইসলাম টাইমস ডেস্ক:  অস্ট্রেলিয়ায় ব্যবহারের দিক থেকে আরবি ভাষা রয়েছে তৃতীয় অবস্থানে। ব্রিটিশ প্রতিষ্ঠান নিওম্যাম স্টুডিওস একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়া সম্পর্কে নিওম্যাম স্টুডিওসের গবেষণা তথ্যকে সমর্থন জানাচ্ছে দেশটির আদমশুমারির তথ্যও। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ২ কোটি ৪৬ লাখ। এর মধ্যে আড়াই শতাংশই কথা বলে মান্দারিন ভাষায়। আর আরবিতে কথা বলে ১ দশমিক ৪ শতাংশ মানুষ, সংখ্যায় যা ৩ লাখ ২১ হাজারের বেশি।

এসবিএস এরাবিকের তথ্যমতে, অস্ট্রেলিয়ার আরবিভাষী জনগোষ্ঠীর অধিকাংশই লেবানিজ। এ সম্পর্কিত আদমশুমারির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার আরবিভাষী ৭৮ হাজার মানুষ দেশটিতে পাড়ি জমিয়েছেন লেবানন থেকে। এর পরেই রয়েছে ইরাক। দেশটি থেকে আসা অভিবাসীর সংখ্যা ৬৭ হাজার। এ তালিকায় ৩৯ হাজার প্রতিনিধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসর।

অস্ট্রেলিয়ায় আরবদের অভিবাসন শুরু হয় মোটামুটি ১৮৮০ সালের দিকে। এর এক শ বছর পর, অর্থাৎ ১৯৮০ সালের পর দেশটিতে এ অভিবাসনের হার বেড়েছে সবচেয়ে বেশি। দেশটির বর্তমান সরকারি নীতিতে নিজস্ব ভাষার চর্চাকে উৎসাহিত করা হয়। আর এটিই দেশটিতে পাড়ি জমাতে বিভিন্ন ভাষাভাষী মানুষকে উৎসাহিত করছে।

পূর্ববর্তি সংবাদপ্রক্টরের আশ্বাসে রাবিতে আন্দোলন স্থগিত
পরবর্তি সংবাদবাবরি মসজিদের জন্য আপনি কী করতে পারেন