রাজস্বের প্রয়োজন আছে, তবে লাঠিয়াল বাহিনী পাঠিয়ে নয়: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রাজস্ব বাড়ানোর জন্য এনবিআর কাজ করে। ভালো কথা, এটা দরকার। তবে  জোর করে রাজস্ব আদায় না বাড়িয়ে দেশ এগিয়ে নিতে সবার সঙ্গে সমন্বয় করতে হবে। রাজস্বের প্রয়োজন আছে। তবে সেটা লাঠিয়াল বাহিনী পাঠিয়ে নয়।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ফস্টরিং গ্লোবাল ফ্রি ট্রেড রিলেশানস’ শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের রাজস্ব আয় বাড়াতে পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়। এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যাতে এর ফলে বাণিজ্যের ওপর কোনো প্রভাব না পরে। দেশের রাজস্ব আয় বৃদ্ধির জন্য অন্যান্য খাতও খুঁজে বের করতে হবে। একটি ব্যালেন্স নীতি গ্রহণ করা সম্ভব হলে পণ্যের মূল্যের ওপর চাপ কমবে।

কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।

সিআইএস-বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. হাবিবুল্লাহ ডনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ সংগঠনের উপদেষ্টা মঞ্জুর আহমেদ।

 

পূর্ববর্তি সংবাদসরকার গণতন্ত্র হরণের রোল মডেল : মওদুদ
পরবর্তি সংবাদকক্সবাজারে আটকের পর ‘বন্দুকযুদ্ধ’ : নিহত মাদক বিক্রেতা