সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আটক ভূয়া ডাক্তার নীলকান্ত দাশ

ইসলাম টাইমস ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নীলকান্ত দাশ নামে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে নীলকান্ত দাশ নামের ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়। তিনি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বানিক্য দাসের ছেলে।

জানা গেছে, নীলকান্ত দাস নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কয়েক মাস যাবত ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছেন। বৃহস্পতিবার ২৬নং ওয়ার্ডের দায়িত্বরত স্টাফরা তাকে সন্দেহের চোখে দেখলে তারা হাসপাতালে খোঁজ নেন।

তারা জানতে পারেন নীলকান্ত নামের কোনো ডাক্তার নেই। পরে পুলিশ ও কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে কোতোয়ালী থানায় সোপর্দ করেন।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদআবার খুলে দেওয়া হল বিতর্কিত পাবজি গেম