ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। তার স্থলে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
যুবলীগের এক যুগ্ম-সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার বিকেল ৫টায় গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিউর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি।
















