কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলি, ১ পাকিস্তানি সেনাসহ ৯ ভারতীয় সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছে। এছাড়াও পাকিস্তানের ছয় বেসামরিক নাগরিক এবং এক সেনা সদস্য নিহত হয়েছেন।

পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে। এতেই ৬ সাধারণ নাগরিক নিহত হয়।

রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন। চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

আইএসপিআর-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদেরিতে হলেও মেনন সত্য কথা বলেছেন, তাকে ধন্যবাদ : ড. কামাল
পরবর্তি সংবাদকারা অধিদপ্তরের ডিআইজি বজলুর রশীদ গ্রেপ্তার