ইসলাম টাইমস ডেস্ক : পল্লবী আফতাব উদ্দীন মাদরাসা কমিটির সভাপতি, মিরপুর ও পল্লবীর খ্যাতনামা চিকিৎসাবিদ ডা. ওবায়দুল্লাহ গতকাল রাত এগারটায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ দুপুর দুইটায় পল্লবী আফতাব উদ্দীন মাদরাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সজ্জন, ভদ্র ও নিরহংকার জীবন যাপনের জন্যে মানুষের কাছে তিনি অনেক ভালোবাসা মানুষ ছিলেন ।মাদরাসার ছাত্র, শিক্ষক বা অর্থিক অসচ্ছল রোগীদের কাছ থেকে তিনি ভিজিট নিতেন না।
আল্লাহ তার নেক কাজগুলো কবুল করুন। ভুল-ত্রুটি ও গুনাহসমূহ মাফ করে দিন। আমিন।
















