ইসলাম টাইমস ডেস্ক : শুক্রবার ভারতের লখনৌ খুরশিদ বাগে হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ২ আলেমসহ ছয়জনকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং এদিন সাংবাদিকদের জানান, হিন্দুনেতা খুনে জড়িত সন্দেহে মাওলানা শেখ সেলিম, ফায়জান ও রশিদ পাঠান নামে তিনজনকে গুজরাট পুলিশ সুরাট থেকে গ্রেফতার করেছে। এছাড়া বিজনৌর থেকে আরও দুই মুফতি নাঈম কাযেমী, মাওলানা আনওয়ারুল হককে গ্রেফতার করেছে।
যোগীরাজ্যের পুলিশ এই ছয়জনকে গ্রেফতারের পর দাবি করে, হিন্দুনেতার খুনের কিনারা তারা করে ফেলেছে।
কমলেশের পরিবার পুলিশের এই ভূমিকায় সন্তুষ্ট নয়। নিহত হিন্দুনেতার পরিবার কমলেশ খুনের ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে।
শনিবার কমলেশ তিওয়ারির পরিবারের সদস্যদের পক্ষে দাবি করা হয়েছে, হিন্দুনেতার খুনে হাত রয়েছে বিজেপির এক নেতার। শিবকুমার গুপ্তা নামে বিজেপির ওই নেতাকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়, পুলিশের কাছে সেই আর্জি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। তারা প্রকাশ্যেই দাবি করেন, কমলেশ খুনের জন্য শিবকুমার দায়ী।
ইতিমধ্যে শিবসেনা ঘোষণা দিয়েছে, হিন্দুনেতার খুনিদের মুণ্ডচ্ছেদ করলেই পুরস্কার ১ কোটি পাওয়া যাবে।
হিন্দু মহাসভার সাবেক নেতা কমলেশ তিওয়ারির খুনিদের কেউ মাথা কাটতে মারলে, ব্যক্তিগতভাবে তিনি ওই ব্যক্তিকে ১ কোটি রুপি পুরস্কার দেবেন। শনিবার এই মর্মে আর্থিক পুরস্কার ঘোষণা করলেন বিজেপির এক নেতা।
এক ভিডিও বার্তায় অরুণ পাঠক নামে শিবসেনার ওই নেতা বলেন, ‘কমলশে তিওয়ারিকে যারা নৃশংসভাবে খুন করল, আমি বিশ্বাস করি, তাদের বিচারে আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয়। একই কায়দায় ওই খুনিদেরও ধড়-মাথা বিচ্ছিন্ন করে মারা উচিত। যে ব্যক্তি কমলেশের খুনিদের মাথা কাটতে পারবে, আমি তার পরিবারকে ১ কোটি রুপি দেব। আমি কমলেশ তিওয়ারি এই পুরস্কার ঘোষণা করছি।’
সূত্র: আনন্দ বাজার, বাসীরাত অনলাইন
















