ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তির আল্লাহ ও রাসুল (স.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে মুসল্লিদের লক্ষ করে গুলি এবং টিয়ারসেল ছুঁড়তে শুরু করে পুলিশ।
এতে নিহতের সংখ্যা বেড়ে দুই ছাত্রসহ চারজন। আহত হয়েছে আরো দুইশতাধিক। আজ রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র মারফত জানা যায়, সবাই হাইস্কুল মাঠে জমায়েত হলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি এবং টিয়ারসেল ছুঁড়তে শুরু করে। এতে চারজন নিহত হওয়াসহ গুরুতর আহত হয়েছে আরো দুই শতাধিক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন – বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহীন (২১), স্থানীয় কওমী মাদ্রার ছাত্র মাহবুব পাটোয়ারী (১৬) এবং স্থানীয় বাসিন্দা মিজান (৪০) ও মাহফুজ (৪৫)।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমন জানান, হাসপাতালে চারজনের লাশ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর মন্তব্যের’ প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে হাজার হাজার মুসল্লি বোরহানউদ্দিন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।
তারা জানায়, এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালালে চারজন নিহত এবং দুইশতাধিক মানুষ আহত হয়। নিহত চারজনের লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে।
আরো পড়ুন: ফেইসবুকে নবীকে কটুক্তি, ভোলায় পুলিশ হেফাজতে হিন্দু যুবক
















