ইসলাম টাইমস ডেস্ক: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত থেকে আবারো বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তির নাম ফ্রেমাং সাংমা (৩৫)।
লেঙ্গুরা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মোহাম্মদ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, উপজেলার লেঙ্গুরার কাউবাড়ি গ্রামের মাইকেলের ছেলে ফ্রেমাং সাংমা (৩৫) নামের একজন সীমান্তে ১১৭১ নং পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে চলে গেলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
















