বাবরি মসজিদের রায় আসন্ন, তলোয়ার কিনতে বললেন বিজেপি নেতা

ইসলাম টাইমস ডেস্ক: বাবরি মসজিদ মামলার শুনানি শেষ হয়ে গেছে এরই মধ্যে। যে কোনো দিন ঘোষণা করা হতে পারে মামলার রায়। তার আগেই আবারো বিতর্কিত মন্তব্য করলেন ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দের বিজেপি সভাপতি গজরাজ রানা।

ধনতেরাস উপলক্ষ্যে বিজেপি সমর্থকদের সোনার পরিবর্তে তলোয়ার কেনার নির্দেশ দিলেন বিজেপির ওই নেতা। তার মতে, ভবিষ্যতে ওই তলোয়ার কাজে দেবে।

তিনি বলেন, অযোধ্যা বিতর্কে খুব শিগগিরই রায় দেবে সুপ্রিম কোর্ট। আশা করছি মন্দিরের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত। আমরা আশাবাদী রায় রাম মন্দিরের পক্ষেই যাবে। ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই ধনতেরাসে সোনা-রুপা কেনার পরিবর্তে এবার তলোয়ার কেনা উচিত। আত্মরক্ষায় তা কাজে দেবে।’

পূর্ববর্তি সংবাদভোলায় সংঘর্ষ: তৌহিদি জনতা’র ৬ দফা দাবি মেনে নিল প্রশাসন
পরবর্তি সংবাদভোলার ঘটনার প্রতিবাদে রাজধানীতে সড়ক অব‌রোধ