ভোলায় নবী প্রেমিকদের উপর গুলি, দুপুরে সংবাদ সম্মেলন করবে হেফাজত

ইসলাম টাইমস ডেস্ক : ভোলায় ফেইসবুকে নবীকে কটূক্তি করার প্রতিবাদ করায় আন্দোলনরত তাওহীদী জনতার উপর পুলিশের নির্বিচারে গুলি করাসহ সারা দেশের পরিস্থিতি নিয়ে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ দুপুর ১২টায় হেফাজতের আমির  আল্লামা আহমদ শফির কার্যালয়ে এ  সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। হেফাজতের  একজন উচ্চপদস্থ কর্মী জাকারিয়া নোমান ফয়জীর ফেইসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

পোস্টে তিনি লেখেন, “জরুরী এলান : ভোলার মুসলমানদের উপর নির্বিচারে গুলি করে শহিদ করাসহ দেশের পরিস্থিতি নিয়ে দুপুর ১২টায় জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা শাহ আহমদ শফি দাবা।”

প্রসঙ্গত, ভোলায় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তি আল্লাহ ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির করে। এর প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি করে।  এতে তৎক্ষণিকভাবে ৪ জন মারা যায়,  এবং দুই শতাধিক আহত হয়।

পূর্ববর্তি সংবাদ১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব
পরবর্তি সংবাদকঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা : নিহত ৩০