ভোলার ঘটনায় হেফাজতের ৫ দফা কর্মসূচী ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও চারজন নবিপ্রেমিকের শাহাদাতের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলসহ ৫ দফা কর্মসূচী ঘোষণা করেছে ঈমান-আক্বীদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২১ অক্টোবর) সোমবার দুপুর ১২টার পর চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত জামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সংবাদ সম্মেলনে ঘোষিত হেফাজতের কর্মসূচী:-

(১) আগামীকাল বিকালে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল

(২) তৌহিদিজনতার উপর বর্বরোচিত হামলা যারা চালিয়েছে সেসব পুলিশ সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করা

(৩) শত শত আহতের সুচিকিৎসা এবং শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতি পূরণ দেয়ার ব্যবস্থা করা।

(৪) সংঘটিত ঘটনায় ইস্যুকৃত সকল মামলা প্রত্যাহার করা

(৫) আগামী ১৫ দিনের মধ্যে উল্লেখিত দাবী পূরণ না হলে পরবর্তী করণীয় জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হোসেন, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, সাহিত্যবিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদ‘শয়তানের সঙ্গে মুহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে’
পরবর্তি সংবাদছাত্রলীগ-যুবলীগের ‘টর্চার সেল’ নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা