ইসলাম টাইমস ডেস্ক:আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সেক্রেটারী আল্লামা নুরুল ইসলাম বলেছেন, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে নিজেদের বাতিল ধর্ম বিশ্বাস প্রচার করছে। এভাবে তারা সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে৷ তাই তাদের বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার বিকল্প নেই। রোববার (২০ অক্টোবর) সাভার জাতীয় অন্ধসংস্থা মসজিদে সাভার আশুলিয়া ধামরাই ৭নং জোন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন৷ এছাড়া সমাবেশে বক্তারা ভোলার ঘটনার তীব্র নিন্দা জানান।
মাওলানা নুরুল ইসলাম বলেন, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে নিজেদের বাতিল ধর্ম বিশ্বাস প্রচার করছে। এভাবে তারা সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে৷ তাদেরকে কাদিয়ানী বানানোর ষড়যন্ত্র করছে৷ এমনকি তারা ভুল ব্যাখ্যা সম্বলিত কুরআনের তাফসির রচনা করে বিতরণ করছে৷ এ অবস্থায় কাদিয়ানীদের ষড়যন্ত্র কোন অবস্থায়ই মেনে নেয়া যায় না৷ তাদেরকে অমুসলিম ঘোষনা করে মুসলমানদের ঈমান-আকিদা সংরক্ষণ করতে হবে৷ বিভ্রান্তি থেকে রক্ষা করতে হবে৷ না হলে এদেশের তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে৷
আল্লামা মহিউদ্দিন রব্বানীর সভাপতিত্বে ও মুফতি সুলতান মাহমুদ ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলী আজম, মাওলানা কাওসার হুসাইন, মাওলানা আলী আশরাফ, মাওলানা মাহবুব গুলজার, মাওলানা কবীর হুসাইন প্রমুখ৷
বক্তারা ভোলায় তৌহিদি জনতার উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেন৷
















