খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা

জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ

ইসলাম টাইমস ডেস্ক: কারবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে ঐক্যফ্রন্ট নেতাদের। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে দেখা করেন ঐক্যফ্রন্টের আট নেতা।

সেখানে খালেদার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই বিষয়ে পত্র পত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসতেছে, তাই আমরা উনার সঙ্গে সরাসরি সাক্ষাত করে তার শারিরীক আবস্থা জানতে চাই। এই জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছি। উনি বলেছেন দেখা করার জন্য আমাদের কোন বাধা নাই। আপনারা সবাই দেখা করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের একসাথে অথবা বিচ্ছিন্নভাবে দেখা করার জন্য উনি আইজি প্রিজনকে বলে দিবেন। কবে বা কখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন এমন প্রশ্নে রব বলেন, এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। উনি আইজি প্রিজনকে বলবেন। আর আইজি প্রিজন আমাদের সবাইকে ফোন করে বলবেন দেখা করার সময়। তারপরেই আমরা ড. কামাল হোসেন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো।

 

পূর্ববর্তি সংবাদবাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
পরবর্তি সংবাদভোলায় চার নবিপ্রেমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী