ভোলায় নিহত শহিদদের ‘উগ্রপন্থী’ বলল ডেইলি স্টার

ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় নবি সা.-কে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সমাবেশে আগত তাওহিদী জনতা এবং পুলিশের নির্বিচার গুলিতে নিহত শহীদদের ‘ধর্মীয় উগ্রপন্থী জনতা’ বলে অভিহিত করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’।

আজ মঙ্গলবার হেফাজতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বিষয়ে শর্ট নোট দিতে গিয়ে এই পরিভাষা ব্যবহার করেছে ‘দ্য ডেইলি স্টার’।

ফেসবুক পেইজে তারা সমাবেশের খবর দিতে গিয়ে লিখেছে, ‘ভোলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষের চারজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম।’

কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাপে পত্রিকাটি তাদের ভাষা বদলাতে বাধ্য হয়। প্রথম খবর প্রকাশ করার ১০ মিনিট পর তারা পরিবর্তন করে লিখে, ভোলায় পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষের চারজন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম।’

নিরস্ত্র উত্তেজিত জনতার ওপর নির্বিচারে গুলি চালানো নিয়ে যখন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে, তখন ডেইলি স্টারের এমন শিরোনামে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড সমর্থনের অভিযোগ উঠছে।

পূর্ববর্তি সংবাদধর্ম নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় হেফাজত
পরবর্তি সংবাদনবীর ইজ্জত রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত: আল্লামা বাবুনগরী