ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় আরও ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে চার দফায় ৬৩ ভারতীয় জেলে নৌবাহিনীর হাতে আটক হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ভারতীয় ১৪ জেলেকে আটক করে নৌবাহিনীর টহল দল।
আটক ভারতীয় ১৪ জেলেকে দুপুরে ‘বিএনএস মোংলা নৌঘাঁটির’ সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মামলা করা হয়েছে। বিকেলে আটককৃত ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতে পাঠালে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক।
















