ভারতের আজাদ কাশ্মীরে হামলার দাবি: কোনো আলামত পায়নি বিদেশি কূটনীতিকরা

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের একটি উপত্যকায় হামলা চালিয়ে চারটি ‘সন্ত্রাসী’ আস্তানা গুঁড়িয়ে দেয়ার ভারতীয় দাবির বাস্তবতা দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে পাকিস্তানে থাকা বিদেশি কূটনৈতিকরা। তবে সেখানে হামলার কোনো আলামত পায়নি।

মঙ্গলবার টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল আরও বলেন, রোববার সকালে আজাদ-কাশ্মীরের নীলম উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর হামলায় চারটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করা ঘটনাস্থল বিদেশি কূটনৈতিকদের একটি দল প্রথম সাক্ষী হিসেবে পরিদর্শনে গিয়েছে।

পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম ডন জানায়, কূটনৈকিতকদের সীমান্ত নিয়ন্ত্রণ রেখার (লক) কাছে নওসারি, শাহকোট এবং জুরা সেক্টরে নেয়া হয়। নওসাদা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপিন রাওয়াতের দাবির কারণে বিদেশি কূটনৈতিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের আয়োজন করা হয় বলে পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে।

ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে ও কূটনৈতিকদের নিয়ে আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বিবৃতি দেন। তিনি বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি শেলের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কূটনৈতিকরা।

 

পাক আইএসপিআর প্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী মিথ্যা দাবির পক্ষে ভারত কোনো হেতু উপস্থাপন করতে পারেনি।

পূর্ববর্তি সংবাদথেমে থেমে রাসূল অবমাননা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা: কী মনে করছেন ইসলামি চিন্তাবিদরা
পরবর্তি সংবাদআদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ায় বিএনপি নেতার ওপর হামলা