ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারত মালয়েশিয়ার পাম ওয়েল কেনা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে। কিন্তু ভারতের পরিকল্পনাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্য রেখেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মাহাথির বলেছেন, কাশ্মীর অঞ্চলটিকে জবরদখল করে রাখা হয়েছে। সেখানে হামলা করে নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
কাশ্মীরে নিপীড়িত মুসলমানদের পক্ষাবলম্বন করায় মালয়েশিয়াকে একঘরে করার পরিকল্পনা নিয়েছে ভারত। এ জন্য মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধের পরিকল্পনা করছে দেশটি।
ইতিমধ্যে মালয়েশিয়া থেকে পাম ওয়েল কিনতে মুম্বাইয়ের একটি প্রভাবশালী তেল প্রক্রিয়াজাত গোষ্ঠী সদস্যদের নিষেধ করেছে।
এর প্রতিক্রিয়ায় মাহাথির জানিয়েছেন, কাশ্মীর নিয়ে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন না। ভারতের সঙ্গে পাম ওয়েল বাণিজ্যের বিষয়টি এখনই বিশ্ব বাণিজ্য সংস্থায় তোলা হবে না বলেও জানান তিনি।
















