রাঙামাটিতে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: রাঙামাটির রাজস্থলীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি দ্বীপময় তালুকদারকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ভোর রাতে উপজেলার ২নং গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়ায় এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার জিরো মাইল এলাকা থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।

তিনি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের হেডম্যান (গ্রাম প্রধান)।

রাজস্থলী থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

পূর্ববর্তি সংবাদ২৭৩০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দুপুরে
পরবর্তি সংবাদনেতৃত্বের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ, ফের ভাঙ্গছে মেননের দল