দুইয়ের বেশি সন্তান হলে চাকরি দেবে না আসাম সরকার

ইসলাম টাইমস ডেস্ক: জনসংখ্যা নিয়ন্ত্রণে নজিরবিহীন সিদ্ধান্ত নিল আসাম সরকার। ২০২১ সালের পর দুইয়ের বেশি সন্তান হলে আর কোনও দম্পতিকে সরকারি চাকরি দেবে না আসাম সরকার। বিজেপি শাসিত আসামের মন্ত্রিসভা মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ২০২১ সাল থেকে আসামে কোনো সরকারি চাকরি তাদের দেয়া হবে না, যাদের ২টির বেশি সন্তান রয়েছে। ভারতের ২৮ রাজ্যের মধ্যে শুধু আসামেই এ নীতির চল শুরু হবে বলেও জানায় ইন্ডিয়া টুডে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন জমি নীতির সাপেক্ষে নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্তটি উঠে এসেছে। মন্ত্রিসভায় ঠিক করা হয়, যারা জমিহীন, তাদের ৩ বিঘা জমি দেয়া হবে। আর আধবিঘা জমি দেয়া হবে তাদের বাড়ি তৈরির জন্য।

আসামে ‘ছোট পরিবার’ সম্পর্কে জনস্বার্থে একাধিক বার্তা দেয়া হয়েছে। আর সেই বার্তা মেনেই এমন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

আসামে এনআরসির পর থেকে এই নতুন পদক্ষেপ ঘিরেও চাঞ্চল্য শুরু হয়েছে।

পূর্ববর্তি সংবাদগুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, প্লাটিলেট কমে ঝুঁকিতে
পরবর্তি সংবাদইংল্যান্ডে ট্রাক কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার