কারাবন্দিরা পাচ্ছেন স্বজনদের সাথে ভিডিও কলে কথা বলার সুযোগ

ইসলাম টাইমস ডেস্ক: কারাগারে বন্দিদের সঙ্গে মানবিক আচরণ করা হবে জানিয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামালপাশা বলেন, এখন থেকে বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখা ও কথা বলার সুযোগ পাবেন ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।

আইজি প্রিজন বলেন, দেশের কারাগারগুলোকে সংশোধনাগার করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই স্লোগানকে সামনে রেখে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা হবে। আর বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের দেখা ও কথা বলার সুযোগ পাবেন।

‘সেই সঙ্গে বন্দিদের সঙ্গে করা হবে মানবিক আচরণ। তাদের জন্য ব্যবস্থা করা হবে কঠোর নিরাপত্তার। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এ জন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সেখানে সুখাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।’

 

পূর্ববর্তি সংবাদইসলাম টাইমস : এক আকাশ শুভকামনা
পরবর্তি সংবাদচাঁপাইনবাবগঞ্জে পৌরসভা সরবরাহকৃত পানি পান করে আক্রান্ত ৮৩