একদিন পর ছাড়া পেলেন কলরব শিল্পী বদরুজ্জামান

ইসলাম টাইমস ডেস্ক: কলরব শিল্পীগোষ্ঠীর যুগ্ম পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। আজ সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে তিনি মুক্তি পান। জিজ্ঞাসাবাদের পর ডিবি কার্যালয় থেকে বদরুজ্জামানকে ছেড়ে দেয়া হয়।

এর আগে গতকাল বিকেলে সাভার একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ডিবি পরিচয়ে বদরুজ্জামানকে তুলে নেয়া হয়।

পরে ডিবি অফিস থেকে একটি দল পুরানা পল্টনের কলরব অফিস থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। তখন তাদের জানানো হয় যে, বদরুজ্জামান ডিবি হেফাজতে আছেন।

পূর্ববর্তি সংবাদরাসূলের মহববত ও ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ
পরবর্তি সংবাদবক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে মেননকে ১৪ দলের চিঠি