গুলশানের ওয়্যার হাউজে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশি মদ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: গুলশানের ওয়্যার হাউজে অবৈধ মাদকের সন্ধানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশের এলিটফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।

আজ ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজটিতে অভিযান শুরু করে র‌্যাব।

প্রাথমিক তথ্যমতে, ওয়্যার হাউজটিতে বিপুল পরিমান বিদেশি মদ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তি সংবাদবক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে মেননকে ১৪ দলের চিঠি
পরবর্তি সংবাদ‘বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত ভারতে মুসলিমরা নন’ বাণিজ্য মন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ার কটাক্ষ