ইসলাম টাইমস ডেস্ক: কলরব শিল্পীগোষ্ঠীর যুগ্ম পরিচালক বদরুজ্জামানকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পওয়া গেছে।
জানা গেছে গতকাল বিকেলে সাভার একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ডিবি পরিচয়ে বদরুজ্জামানকে তুলে নেয়া হয়। পরে ডিবি অফিস থেকে একটি দল পুরানা পল্টনের কলরব অফিসে যায়। তখন তাদের জানানো হয় যে, বদরুজ্জামান ডিবি হেফাজতে আছেন। এসময় ডিবি টিম কলরব অফিসের সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
তবে কি কারণে বদরুজ্জামানকে আটক করা হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। এছাড়া তার বিরুদ্ধে কোন মামলা দায়ের হওয়ারও খবর পাওয়া যায়নি।
















