ভোলার ঘটনায় ৫ আসামি রিমান্ডে

ইসরাম টাইমস ডেস্ক: ভোলায় বোরহানউদ্দিনের ঘটনায় পৃথক মামলায় পাঁচজনের তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

একই দিন সকালে আসামিদের আদালতে হাজির করা হলে পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠায়।

রিমান্ড প্রাপ্তরা হলো- ধর্ম অবমাননার দায়ে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বিপ্লব চন্দ্র শুভ, হ্যাকার শরীফ ও ইমন এবং অন্য একটি মামলায় ভিডিও ফুটেজ দেখে আটক আরিফ (২৪) ও সজীব (২৩)।

পূর্ববর্তি সংবাদনুসরাত হত্যা: এসপি ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
পরবর্তি সংবাদভারতীয় বাহিনীর দাবি: কাশ্মীরে আল কায়দা নেতা নিহত