কাশ্মীরে দুই ট্রাক চালককে গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের সোফিয়ানে আপেল সরবরাহ করতে যাওয়া, দুই ট্রাক চালককে গুলি করে হত্যার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে। খবর এনডিটিভির।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আপেল বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় আরেক ট্রাক চালক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোপিয়ান জেলায় এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে।

ভারতের পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। গতকালও একজন শ্রমিক এবং রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পূর্ববর্তি সংবাদব্রিটেনে লরি থেকে উদ্ধার হওয়া ৩৯ লাশের সবাই চীনা নাগরিক
পরবর্তি সংবাদশুধু মোদীর ভাষণ শুনিয়ে ভোট মিলবে না, বিজেপিকে ওয়াইসি