ত্রিশালে ধানক্ষেত থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধানক্ষেত থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মামুন।

নিহত মামুন উপজেলার বালিপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। পরিবারে সচ্ছলতা আনতে সে অটোরিকশা চালাত।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার রামপুর এলাকার কাজিরকান্দা ব্রিজের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ধানক্ষেতে এক কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ববর্তি সংবাদচিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যেতে চায় তার পরিবার
পরবর্তি সংবাদআওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার দল নয়: ওবায়দুল কাদের