ইসলাম টাইমস ডেস্ক: বিবাড়িয়ার সরাইল উপজেলায় মাহমুদুল হাসান নামে ১৪ বছরের এক মাদরাসাছাত্রের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়ায় অবস্থিত মারকাজুল হিফজ মাদানী মাদরাসা (আবাসিক) থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
মাহমুদুল হাসান উক্ত মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের মৃত কালু মিয়ার পুত্র বলে জানা গেছে।
জানা যায়, আজ সকাল ১১টায় মাহমুদুল হাসানের মা ও চাচা তাকে মাদরাসায় দিয়ে যান। নিয়ম অনুসারে সে সময় অন্য ছাত্রদের মতো ঘুমাতে যায় মাহমুদুল হাসান। দুপুর ১২টার দিকে সকল ছাত্র ঘুম থেকে উঠার সময় মাদরাসার স্টোর রুমের দরজা ভেতরের দিক থেকে বন্ধ থাকতে দেখেন উপস্থিত শিক্ষক ও ছাত্ররা। এ অবস্থায় খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মাহমুদুল হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
















