যাত্রীবাহী বাস উল্টে বগুড়ায় মা-মেয়েসহ নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: যাত্রীবাহী বাস উল্টে বগুড়ার শিবগঞ্জে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাকুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদশিবসেনার বদৌলতে দুই রাজ্যে বিধানসভাও বিজেপির জয়, কংগ্রেসও ভালো অবস্থানে
পরবর্তি সংবাদব্রিটেনে লরি থেকে উদ্ধার হওয়া ৩৯ লাশের সবাই চীনা নাগরিক